তারিখ: ১৬ই জানুয়ারি, ২০২৬ ইং 📰 সংবাদ বিজ্ঞপ্তি জানুয়ারি মাস বিশ্বব্যাপী থাইরয়েড সচেতনতা মাস হিসেবে পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় থাইরয়েড রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (BES) ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত হলিডে ইন হোটেলে “Workshop on Thyroid Disorders – 2026” শীর্ষক একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে। […]