+88 01511-552012 endobd2012@gmail.com

Press Release WDD

আমন্ত্রণপত্র – (১৪ নভেম্বর ২০২৫)

প্রিয় সংবাদকর্মীবৃন্দ,

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উপলক্ষে “BES ডায়াবেটিস ডে রান২০২৫

📅 তারিখ: ১৪ নভেম্বর ২০২৫ (শুক্রবার), 🕠 সময়: ভোর :৩০ মিনিট

📍 স্থান: অ্যাম্ফিথিয়েটার, হাতিরঝিল, ঢাকা, 🏃‍♂️ মোট দূরত্ব: . কিলোমিটার

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (BES) বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উপলক্ষে আয়োজন করছে “BES ডায়াবেটিস ডে রান২০২৫ এই আয়োজন অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর, শুক্রবার, ভোর :৩০ টায় অ্যাম্ফিথিয়েটার, হাতিরঝিল থেকে।

এর মূল লক্ষ্য হলোডায়াবেটিস প্রতিরোধে কর্মময় জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা এবং জনগণের মধ্যে নিয়মিত শারীরিক অনুশীলনের অভ্যাস গড়ে তোলা।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ ফারুক পাঠান, প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, এবং পরিচালক (শিক্ষা), বারডেম একাডেমি, ঢাকা, ডাঃ ফারিয়া আফসানা, সভাপতি, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, (এবং সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বারডেম, ঢাকা), ডাঃ শাহজাদা সেলিম, সভাপতি (নির্বাচিত), বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, (এবং সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়), ডা: এম সাইফুদ্দিন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (এবং সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা), অধ্যাপক ডাঃ তানজিনা হোসেন, প্রেস অ্যান্ড মিডিয়া সেক্রেটারি, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি. (এবং অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা  সহ দেশের খ্যাতিমান ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন বিশেষজ্ঞগণ সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসক, গবেষক ও সংগঠনের সদস্যবৃন্দ। সহ দেশের খ্যাতিমান ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন বিশেষজ্ঞগ এছাড়াও অংশগ্রহণ করবেন দেশের বিশিষ্ট চিকিৎসক, শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা সাধারণ জনগণ ( হাজারের বেশি নিবন্ধিত অংশগ্রহণকারী)

বিশেষজ্ঞদের মতে

“ডায়াবেটিস প্রতিরোধে ও নিয়ন্ত্রণে সক্রিয় জীবনযাপন সবচেয়ে কার্যকর পদক্ষেপ। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা ব্যায়াম ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।”

তাঁরা আরও বলেন—

“কর্মক্ষেত্র ও সামাজিক পরিসরে শারীরিক ও মানসিক স্বাস্থ্যচর্চা উৎসাহিত করতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যবান ও উৎপাদনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।”

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি আশাবাদী, এই ম্যারাথন ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করবে এবং স্বাস্থ্যকর জীবনধারার প্রতি জনগণকে উৎসাহিত করবে।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি বিশ্বাস করে, যথাযথ সচেতনতা, নিয়মিত স্ক্রিনিং এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব।

 

আপনার উপস্থিতি সংবাদমাধ্যমে বিষয়টির যথাযথ প্রচার ডায়াবেটিস সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

 

 

 

তারিখ: ১২ই নভেম্বর, ২০২৫

📰 প্রেস বিজ্ঞপ্তি

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫, “কর্মক্ষেত্র হোক ডায়াবেটিস সহায়ক”

📅 আলোচনা সভা: ১২ নভেম্বর ২০২৫
📍 স্থান: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (DRU, নীচতলা), সেগুনবাগিচা, ঢাকা
🎯 আয়োজক: বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (BES)

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (BES) আয়োজন করেছে একটি বিশেষ আলোচনা সভা, যা অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। এ বছরের প্রতিপাদ্য—কর্মক্ষেত্র হোক ডায়াবেটিস সহায়ক—কে সামনে রেখে কর্মজীবী জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায়: অপসোনিন ফার্মা লিমিটেড।

 

🔎 প্রেক্ষাপট: বাংলাদেশে প্রতি ৩ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ২ জন ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিসে আক্রান্ত। কর্মক্ষেত্রে দীর্ঘ সময় বসে থাকা, মানসিক চাপ, অনিয়মিত খাদ্যাভ্যাস ও ব্যায়ামের অভাব—সবই এই রোগ বৃদ্ধির অন্যতম কারণ। এই পরিস্থিতিতে কর্মপরিবেশকে স্বাস্থ্যবান ও সহায়ক করে তোলা এখন সময়ের দাবি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অনুযায়ী ডায়াবেটিস নিয়ন্ত্রণে ৫টি মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে:

  • ✅ ৮০% রোগীর সঠিক নির্ণয়
  • ✅ ৮০% রোগীর রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ
  • ✅ ৮০% রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণ
  • ✅ ≥৪০ বছর বয়সী ৬০% রোগীর স্ট্যাটিন গ্রহণ
  • ✅ ১০০% টাইপ ১ রোগীর জন্য সাশ্রয়ী ইনসুলিন ও গ্লুকোজ পর্যবেক্ষণের ব্যবস্থা

👥 অনুষ্ঠানে উপস্থিত বক্তারা: খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ ফারুক পাঠান, প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, এবং পরিচালক (শিক্ষা), বারডেম একাডেমি, ঢাকা, ডাঃ ফারিয়া আফসানা, সভাপতি, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, (এবং সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বারডেম, ঢাকা), ডাঃ শাহজাদা সেলিম, সভাপতি (নির্বাচিত), বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, (এবং সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়),  অধ্যাপক ডাঃ তানজিনা হোসেন, প্রেস অ্যান্ড মিডিয়া সেক্রেটারি, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি. (এবং অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা  সহ দেশের খ্যাতিমান ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন বিশেষজ্ঞগণ সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসক, গবেষক ও সংগঠনের সদস্যবৃন্দ।

💬 বিশেষজ্ঞ মতামত: “কর্মক্ষেত্রে স্বাস্থ্যবান পরিবেশ গড়ে তোলা গেলে ডায়াবেটিস প্রতিরোধে বড় অগ্রগতি সম্ভব। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার ও মানসিক প্রশান্তি কর্মজীবীদের জন্য অপরিহার্য।”। তাঁরা আরও বলেন—“ডায়াবেটিস নিয়ন্ত্রণে সমন্বিত পরিকল্পনা, সুলভ ওষুধ সরবরাহ এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্যবান সংস্কৃতি গড়ে তোলার এখনই সময়।”

অদৃশ্য বাস্তবতা আজকের দ্রুতগতির কর্মজীবনে দীর্ঘ সময় বসে থাকা, অনিয়মিত খাবার, মানসিক চাপ ও পর্যাপ্ত বিশ্রামের অভাব—সবই ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের শহুরে কর্মজীবী জনগোষ্ঠীর প্রায় ২০-২৫% কোনো না কোনোভাবে ডায়াবেটিস বা প্রিডায়াবেটিসে আক্রান্ত। তবুও, অধিকাংশ অফিস বা কর্মস্থলে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা খুবই সীমিত। অনেক কর্মী তাদের রোগ গোপন রাখেন — কারণ বৈষম্য, চাকরি হারানোর ভয় বা সহকর্মীর ভুল ধারণা তাদের মানসিক চাপ আরও বাড়িয়ে তোলে। ফলে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ ব্যাহত হয় এবং দীর্ঘমেয়াদে জটিলতা বৃদ্ধি পায়। কর্মস্থলে সচেতনতা কেন জরুরি?: ডায়াবেটিসের যত্ন শুধুমাত্র হাসপাতাল বা ক্লিনিকের বিষয় নয় — এটি দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে গভীরভাবে যুক্ত। একজন কর্মী যদি নিয়মিত খাবার খেতে না পারেন, ওষুধ গ্রহণ বা ইনসুলিন নিতে দেরি হয়, কিংবা বিশ্রামের সুযোগ না পান — তাহলে তার রোগ নিয়ন্ত্রণে রাখা কঠিন।

অন্যদিকে, যদি কর্মস্থলে সমর্থনমূলক পরিবেশ থাকে — যেমন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা, হাঁটার বিরতি, ও কর্মীদের মানসিক সহায়তা — তাহলে তা শুধু ব্যক্তিগত নয়, প্রতিষ্ঠানেরও দীর্ঘমেয়াদি লাভ বয়ে আনে।

📢 BES-এর আহ্বান: বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি সকল প্রতিষ্ঠান, কর্মজীবী জনগণ ও নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানায়—কর্মক্ষেত্রে সুস্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করুন, যাতে সকলে ডায়াবেটিস প্রতিরোধে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Website Designed, Developed and Marketing by Best Web Design Company in Bangladesh, Zaman IT..